উত্তরদিনাজপুর

খোলা রেলগেট থাকা অবস্থায় পাশ করলো ট্রেন, প্রানে বাঁচলেন মানুষ।

খোলা রেলগেট থাকা অবস্থায় পাশ করলো কাটিহার রাধিকাপুর প্যাসেঞ্জার। দৈবক্রমে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর এলাকার রেল গেটে। রেল গেটে দায়িত্বে থাকা গ্যাট ম্যান সুনিল গুরুমকে ঘিড়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ ওই রেলগেটের কর্মী নিজের গাফিলতি স্বীকার না করে উল্টো স্থানীয় টোটো চালকদের দিকে দোষারোপের আঙ্গুল তোলার চেষ্টা করেন তিনি। এতেই আরও ক্ষোভের সৃষ্টি হয় মানুষদের মধ্যে। জানা গেছে কাটিহার থেকে রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেন কালিয়াগঞ্জ স্টেশন ঢোকার আগে মহাদেবপুরে ওই রেল গেট খোলা ছিল। 

        কৃষ্ণ দেবর্সমা নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন খোলা রেলগেট দিয়ে টোটো, সাধারন মানুষ পারাপারের সময় আচমকাই দেখেন দ্রুতগতিতে ছুটে আসছে একটি ট্রেন। সবাই কোনোক্রমে ছুটে এদিক ওদিক গিয়ে প্রান বাঁচান। অপর এক এলাকাবাসি সুশান্ত মোদক জানান, রাত হতেই রেল গেটের ঘড়ে নেশার আশর বসে। আজ যেভাবে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া গেল আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য রেল কর্তিপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার জেরে আলোড়ন ছড়ায় এলাকা জুড়ে।

        এদিকে কালিয়াগঞ্জ রেল স্টেশন মাস্টার অশোক কুমার রজক জানান, নিয়ম মতো ট্রেন আসার পূর্বেই যেভাবে জানানো হয় সেভাবে কর্মরত গ্যাট ম্যানকে জানানো হয়। তার কাছে অভিযোগ এসেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। বিষয়টি তার উর্দ্ধতন কর্তিপক্ষকে জানাবেন।